মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ওলী আল্লাহদের নামাজ ও আমাদের নামাজ

 ওলী আল্লাহদের নামাজ ও আমাদের নামাজ:

ওলীদের নামাজ


হযরত হাতেম আছেম রহমতুল্লাহি আলাইহির নিকট উনার নামায সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন, যখন নামাযের সময় আসে, তখন আমি পরিপূর্ণরূপে ওযূ করি। এর পর জায়নামাযে এসে কিছুক্ষণ ধীরস্থিরভাবে অপেক্ষা করি। এভাবে সম্পূর্ণ শান্ত হওয়ার পর নামাযের জন্য দাঁড়াই।
তখন আমার অবস্থা এমন হয় যে, আমি মনে দৃঢ় বিশ্বাসের সাথে ধ্যান করি, আল্লাহর পবিত্র ঘর কাবা আমার সামনে, পুলসেরাত আমার নীচে, জান্নাত আমার ডানে, জাহান্নাম আমার বামে এবং মৃত্যুর ফেরেশতা আযরাঈল আলাইহিস সালাম আমার পিছনে। সে সঙ্গে এ কথাও দৃঢ়ভাবে মনে করি, এটাই আমার জীবনের শেষ নামায, এর পরেই আমার মৃত্যু, এর পর আর কোন নামাযের সুযোগ হবে না। এ চিন্তা করেই আমি আল্লাহ পাকের প্রতি ভয় ও আশার মধ্যবর্তী স্তরে থেকে অত্যন্ত বিনয়াবনত হয়ে, নম্রতা ও একাগ্রতার সাথে 'আল্লাহু আকবার' বলে নামায শুরু করি।
এরপর সুস্পষ্ট ও ধীরস্থিরভাবে কেরাআত পাঠ করি। রুকু করি অত্যন্ত বিনয়ের সাথে। সেজদায় অবলম্বন করি পরিপূর্ণ একাগ্রতা ও নিষ্ঠা। বাম পা বিছিয়ে দিয়ে বাম নিতম্বে উপবেশন করি, ডান পা খাড়া রেখে অঙ্গুলি কেবলার দিকে ফিরিয়ে রাখি এবং অন্তরে পরিপূর্ণ একাগ্রতা ও আল্লাহর ভয় জাগ্রত রাখি। এরপরেও আমি বলতে পারি না, আমার নামায আল্লাহ পাক উনার দরবারে গৃহীত হয়েছে কি না?

এদিকে নামাজের মধ্যে হাজার চিন্তা করে আমারও মুসল্লী।
আল্লাহ পাক আমাদের ক্ষমা করুন। 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন