কিতাব ঘর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কিতাব ঘর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

হাক্বীকতে মুহম্মদী মীলাদে আহমদী

“হাক্বীকতে মুহম্মদী মীলাদে আহমদী” মীলাদ শরীফের অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী কিতাব। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান হাক্বীকত মুবারক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই কিতাবে। এছাড়াও পবিত্র মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন সম্পর্কে অসংখ্য দলীল আছে এখানে। পৃথিবীব্যাপী যে সবস্থানে পবিত্র মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন হয়েছে তার দলীল এখানে উল্লেখ করা হয়েছে। 

আন নি’মাতুল কুবরা আলাল আলাম

“আন নি’মাতুল কুবরা আলাল আলাম” পবিত্র মীলাদ শরীফ এর উপর লিখিত অত্যান্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবে হযরত খুলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনারা মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গুরুত্ব বর্ণনা করেছেন।  এছাড়াও বিশিষ্ঠ তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি ও মাযহাবের ইমাম হযরত ইমাম শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ফযিলত বর্ণনা করেছেন। এছাড়া অনেক ইমাম মুস্তাহিদগনে মূল্যবান মতামতও এখানে পাবেন। এছাড়াও উক্ত কিতাবে পবিত্র বিলাদত শরীফ সম্পর্কে অনেক সুন্দর বর্ণনা রয়েছে।