বিখ্যাত হাদীসবিশারদ ও ইতিহাসবিদ হাফেয ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির (ওফাত: ৮৫২ হিজরী) একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ ‘ইনবাউল গুমর বি আবনাইল উমর’ । এটি মূলত ইসলামী ইতিহাস ও জীবনীগ্রন্থ । ইবনু হাজার এতে উনার নিজের জীবদ্দশায় সংঘটিত ঘটনাবলি সন/বছর অনুযায়ী লিপিবদ্ধ করেছেন। তিনি নিজেই গ্রন্থের শুরুতে বলেছেন যে, তিনি ৭৭৩ হিজরিতে নিজের জন্মের সময় থেকে ৮৫০ হিজরি পর্যন্ত তাঁর সমসাময়িক যুগের ঘটনাবলি সংগ্রহ করেছেন।
আল মাজলিসুল আলা লিশ-শুউনিল ইসলামিয়্যাহ লাজনাতু ইহইয়াইত তুরাসিল ইসলামিয়্যি, মিসর থেকে প্রকাশিত উক্ত গ্রন্থের ২ খন্ডের ২১ নং পৃষ্ঠায় তিনি স্বচক্ষে দেখা একটি ঘটনা বর্ণনা করেন,
وفي يوم الخميس أول يوم من شهر ربيع الأول عمل المولد السلطاني وحضر المشايخ والقضاة على العادة، وجلس شيخنا البلقيني رأس الميمنة وإلى جانبه الشيخ برهان الدين بن زقاعة وإلى جنبه القاضي جلال الدين ابن شيخنا، وجلس رأس الميسرة أبو عبد الله الكركي ودونه القاضي الشافعي وبقية القضاة،
‘বৃহস্পতিবার, রবীউল আউয়াল মাসের প্রথম দিনে, সুলতানের পক্ষ থেকে মাওলিদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যথারীতি শায়খগণ ও কাজীগণ এতে উপস্থিত হন। আমাদের শায়খ আল বুলকিনী রহমতুল্লাহি আলাইহি ডান দিকের শীর্ষস্থানে বসেন। উনার পাশে ছিলেন শায়খ বুরহানুদ্দীন ইবনু যাকাআহ রহমতুল্লাহি আলাইহি এবং তাঁর পাশেই বসেন আমাদের শায়খের পুত্র কাজী জালালুদ্দীন রহমতুল্লাহি আলাইহি । আর বাম দিকের শীর্ষস্থানে বসেন আবু আবদুল্লাহ আল-কারকী রহমতুল্লাহি আলাইহি । তাঁর নিচে বসেন শাফেয়ী কাজী এবং অন্যান্য কাজীগণ।’
ইতিহাস থেকে আমরা জানি ঐ সময় মক্কা শরীফ, মদীনা শরীফ সহ পৃথিবীর বিভিন্ন দেশে রবিউল আউয়াল মাসের চাঁদ উদয়ের সাথে সাথে অর্থাৎ পহেলা তারিখ থেকেই মীলাদুন্নবী অনুষ্ঠান পালনের কার্যক্রম শুরু হতো। হাফিজুল হাদীস ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির স্বচক্ষে দেখা এই ঘটনা থেকেও তার দৃষ্টান্ত দেখতে পাই। সেই অনুষ্ঠানে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ শায়খ আল বুলকিনী রহমতুল্লাহি আলাইহি তিনি নিজে উপস্থিত থাকতেন। এছাড়া আরো বড় বড় ইমাম ও শায়েখরা থাকতেন। সেই সাথে শাফেয়ী মাযহাবের কাজীগন ও উপস্থিত থাকতেন।
উক্ত মাহফিলে উপস্থিত হাফিয ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির শিক্ষক ইমাম বুলকিনী রহমতুল্লাহি আলাইহির সম্পর্কে একটু ধারনা নেয়া উচিত এই মহফিল সমূহের গুরুত্ব বুঝতে। যারা আজ বিদয়াত বিদয়াত করে বিশেষ করে তাদের জানা উচিত।
ইমাম সিরাজুদ্দিন আল বুলকিনী রহমতুল্লাহি আলাইহি ছিলেন হিজরি অষ্টম শতাব্দীর একজন শীর্ষস্থানীয় মিশরীয় মুসলিম আইনবিদ, মুহাদ্দিস এবং শাফিঈ মাযহাবের অন্যতম প্রধান ফক্বীহ। তিনি মুহাদ্দিস হাফিয ইবনে হাজার আসকালানীর প্রধান ফিকহ শিক্ষক ছিলেন। সমসাময়িক বহু আলেম উনাকে তাঁর যুগের "মুজাদ্দিদ" হিসেবে গণ্য করতেন। উনি মুজতাহিদ ছিলেন।
যুগশ্রেষ্ঠ আলেম উলামাদের উপস্থিতিতে সেই সময় সুলতানের পৃষ্ঠপোষকতায় পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল পালন করা হতো।
প্রতিটি যুগে এভাবেই পালিত হয়েছে যুগ শ্রেষ্ঠ আলেমদের উপস্থিতিতে।







0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন